শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান

সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা: অপু বিশ্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

সম্প্রতি মা হারিয়েছেন ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এদিকে আজকে ১১ অক্টোবর এই নায়িকার জন্মদিন। মা না থাকায় জন্মিদনে মন খারাপ অপুর।

এক ফেসবুক স্ট্যাটাসে অপু বিশ্বাস লিখেছেন।

আজ আমার জন্মদিন।

সবাই বলে জন্মদিনে কী উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা।

তুমি যদি আর একটি বার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে, তাহলে আমার অনেক বড় গিফট পাওয়া হত। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে, ভাবতেও পারিনি।

তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা।
আমার এই দিনে তুমি আশীর্বাদ করো,
তোমার চাওয়া; “জয়কে ডাক্তার বানানো”
আমি যেন পূরণ করতে পারি।
এদিকে অপু বিশ্বাস অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। সিনেমা হল খুললেই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD