শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :

দেশে ফিরেছেন ‘রং নাম্বার’র নায়িকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

ছোট পর্দায় তুমুল জনপ্রিয়তা থাকাকালীন সময়েই মডেল-অভিনেত্রী শ্রাবন্তী ‘রং নাম্বার’ চলচ্চিত্রে কাজ করেন। প্রথম ছবিতেই ব্যাপক দর্শকপ্রিয়তা পান এই নায়িকা। ছবিতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ।

পরবর্তীতে নাটককে কাজ করলেও একটা সময় বিয়ে ও ব্যক্তিগত কারণে মিডিয়া ছাড়েন তিনি। দীর্ঘদিন তিনি দুই মেয়েকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন আমেরিকাতে। তবে সুযোগ পেলে দেশে ফেরেন শ্রাবন্তী।

এবার অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে দেশে এসেছেন তিনি। তার মা মাহমুদা সুলতানা। অনেকদিন ধরেই লিভার সিরোসিস, ডায়াবেটিসে আক্রান্ত। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেই খবর পেয়ে মায়ের পাশে থাকতে ছুটে এসেছেন শ্রাবন্তী।

গেল ৯ অক্টোবর দিবাগত রাতে বাংলাদেশে পা রাখেন শ্রাবন্তী। ঢাকা এসে ছুটে যান বগুড়ায় গ্রামের বাড়িতে। সেখানেই থাকেন শ্রাবন্তীর মা।

এ ব্যাপারে শ্রাবন্তী বলেন, ‘আমার মা ডায়াবেটিস ও লিভারের সমস্যায় অনেকদিন ধরেই ভুগছিলেন। এখন শরীর খুব খারাপ হওয়াতে দেশে ফিরলাম। গতকাল সকালে বগুড়ার বারডেম হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার মাকে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD