শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :

জহির-সাগরিকার ঘরে আসছে নতুন অতিথি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

শিগগিরই প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। কিছুদিন আগেই এমনটা ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি।

এবার একই সুখবর দিলেন বলিউডের আরেক অভিনেত্রী সাগরিকা ঘাটকে ও ক্রিকেটার জহির খান। এই তারকা দম্পতির ঘরে শিগগিরই আসতে যাচ্ছে নতুন অতিথি।

আইপিএল-এর জন্য বর্তমানে দুবাইতে রয়েছেন জহির খান। সেখানেই গত ৭ অক্টোবর টিমের সদস্যদের নিয়ে ৪২তম জন্মদিনের কেক কেটেছেন ভারতীয় এই ক্রিকেটার। যেখানে উপস্থিত ছিলেন তার স্ত্রী বলিউড অভিনেত্রী সাগরিকাও।

জহিরের জন্মদিন উদযাপনের সেই ভিডিও এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা গেছে সাগরিকার বেবিবাম্প।

ভালোবেসে ২০১৭ সালে জহির খানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সাগরিকা ঘাটগে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD