দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগারওয়ালের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন অভিনেতা-সংগীতশিল্পী আদিত্য নারায়ণ। বছর শেষে এই তারকা জুটির বিয়ের সানাই বাজবে বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন উদিত নারায়ণ পুত্র নিজেই।
বিক্রম ভাট পরিচালিত হরর ছবি ‘সাপিত’-এ (২০১০) অভিনয় করতে গিয়ে শ্বেতার সঙ্গে পরিচয় হয় আদিত্যর। সেখানেই থেকে শুরু হয় তাদের প্রেম কাহিনী।
শ্বেতার সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে আদিত্য বলেন, “সাপিত’-এ কাজ করার সময় শ্বেতার প্রতি এক অন্যরকম ভালো লাগা তৈরি হয়। কিন্তু ও সবসময় একজন ভালো বন্ধু হতে চেয়েছে। কেননা আমাদের দু’জনেরই বয়স সেসময় অল্প ছিলো এবং ক্যারিয়ারকে বেশি গুরত্ব দেওয়া দরকার ছিলো। অন্যান্য সম্পর্কগুলোর মতো গত ১০ বছরে আমরাও অনেক চড়াই-উৎড়াই দেখেছি। বিয়েটা এখন শুধু একটি আনুষ্ঠানিকতা মাত্র। আশা করছি নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে সেটিও হয়ে যাবে। আমার বাবা-মা শ্বেতাকে খুব পছন্দ করেন। আমি খুশি যে আমি তার মধ্যে একজন আদর্শ জীবনসঙ্গী পেয়েছি।”
লাইটনিউজ