বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ‘যুদ্ধবিরতির’ মধ্যেও ইসরায়েলি হামলা, নিহত ৮ ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর

ভাগ্যের কাছে হেরে স্টেশনে ফিরতে হলো রানু মণ্ডলকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

ভাগ্যের কাছে হেরে আবার ঠাঁই হলো স্টেশনে। ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে ভাইরাল হয়ে বলিউডের আকাশে নিজের নাম লেখান স্টেশনের ভবঘুরে রানু মণ্ডল। ফেসবুকে এক তরুণের পোস্ট করা তার গানের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে রাতারাতি তারকা বনে যান রানু মণ্ডল।

ভারতের সংবাদ মাধ্যম জানায়, স্বামীর সাথে কাজের আশায় মুম্বাইয়ে এসে অভিনেতা ফিরোজ খানের বাসায় দীর্ঘদিন কাজ করেন রানু মণ্ডল। সেখানে হিন্দি ভাষা শিখেন। তার পর ফিরে আসেন রানাঘাটে। প্রায় এক বছর আগে অতীন্দ্র নামে এক যুবক তার গান রেকর্ড করে ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হওয়ার পর নজরে আসেন বলিউডের সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়ার। তারপর থেকে রিয়েলিটি শোতে ডাক পেতে থাকেন রানু মণ্ডল।

ভাগ্য বা নিজের খারাপ আচরণের কারণে সেই সেনসেশন থেকে আবার আগের অবস্থানে ফিরে গেছেন রানু মণ্ডল। অনেকে বলছেন, তার দাম্ভিকতা আর খারাপ ব্যবহারে কারণে দায়ী করছেন নেটিজেনরা। কেউ সেলফি তুলতে এলে ডোন্ট টাচ বলে চিৎকার করে ওঠেন ভক্তদের উদ্দেশ্যে। স্টেশনের ভিখারিদের সম্পর্কেও করেন নানা বাজে মন্তব্য। এসব ঘটনার পর থেকে তার সাথে দূরত্ব বাড়তে থাকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজকদের সাথে। এর ফলে সেই স্টেশনে ফিরতে হলো তাকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD