বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ‘যুদ্ধবিরতির’ মধ্যেও ইসরায়েলি হামলা, নিহত ৮ ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর

এভ্রিলের ধূমপানের ছবি নিয়ে আলোচনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন জান্নাতুল নাঈম এভ্রিল।

এ প্রতিযোগিতায় তথ্য গোপনের অভিযোগে বিজয়ীর মুকুট হারান তিনি। তারপর নানা সময় নানা বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী। এবার ধূমপানের একটি ছবি তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে আলোচনায় উঠে এসেছেন এভ্রিল।

গত ১১ অক্টোবর ছবিটি পোস্ট করেন এভ্রিল। এতে দেখা যায়—বেলকোনিতে রাখা চেয়ারে আয়েশি ভঙ্গিতে বসে আছেন এভ্রিল। সাদা-কালো রঙের স্টাইপের শার্টের সঙ্গে শর্টস পরেছেন তিনি। তার বাঁ হাতে একটি সিগারেট। আর ক্যাপশনে লিখেছেন—‘যদি আপনি আমার কাছে সুন্দর হন, তবে আমিও আপনার কাছে সুন্দর হবো! হিসাব সহজ।’

ছবিটি পোস্ট করার পর থেকে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। অনেকেই এভ্রিলের রূপের প্রশংসা করছেন। আবার অনেকে তার ধূমপান নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার ধূমপান না করার পরামর্শ দিয়েছেন।

রুবেল আমিন নামে একজন লিখেছেন—‘ধূমপান করো না।’ আরেকজন লিখেছেন—‘আমি জ্ন্মগতভাবেই সাধু। সুতরাং আমি সুন্দর মানুষ। ধূমপান করবেন না, এটি স্বাস্থ্যের জন্য খারাপ। আপনি সুখী হোন!’ আরেকজন লিখেছেন—‘তুমিও নারীবাদীদের কাতারে চলে যাচ্ছো নাকি!’ এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে এভ্রিলের কমেন্ট বক্স। তবে এসব নিয়ে ফিরতি কোনো মন্তব্য করতে দেখা যায়নি এভ্রিলকে।

এবারই প্রথম নয়, এর আগেও সুইম স্যুট পরে সমালোচনার মুখে পড়েছিলেন এভ্রিল। তাছাড়া ইনস্টাগ্রামে আবেদনময়ী একটি ভিডিও পোস্ট করে সমালোচিত হয়েছেন তিনি। ওই ভিডিওতে দেখা যায়—খোলামেলা পোশাক পরে ইংরেজি একটি গানের তালে নাচছেন তিনি। এ নিয়েও নেটিজেনরা নানারকম মন্তব্য করেন।

লকডাউনের কারণে দীর্ঘ দিন শুটিংয়ের বাইরে ছিলেন এভ্রিল। গত জুন মাসের মাঝামাঝি সময়ে শুটিংয়ে ফেরেন তিনি। ‘জিম জসিম’ নামে এ নাটকের শুটিং নগরীর বিভিন্ন স্থানে হয়েছে। এটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শামীম জামান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD