শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

আদালতের দ্বারস্থ রজনীকান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। সম্প্রতি মাদ্রাজ উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

চেন্নাইয়ের কোদামবাক্কামে এই অভিনেতার একটি ম্যারিজ হল রয়েছে। সম্প্রতি রাঘবেন্দ্র নামের এই ম্যারিজ হলের জন্য গত ছয় মাসের সাড়ে ছয় লাখ রুপি কর দাবি করেছে গ্রেটার চেন্নাই করপোরেশন (জিসিসি)।

কিন্তু এই কর মওকুফ চান রজানীকান্ত। তার আইনজীবী বিজয়ন সুব্রামানিয়ামের মাধ্যমে মাদ্রাজ উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছেন এই অভিনেতা। এতে তিনি উল্লেখ করেছেন, গত ২৪ মার্চ থেকে করোনা মহামারির কারণে এই ম্যারিজ হল খালি ছিল। তাই কোনো আয় হয়নি।

‘দরবার’ সিনেমাখ্যাত এই অভিনেতা পিটিশনে আরো উল্লেখ করেছেন, লকডাউনে সরকারের সকল নিয়ম তিনি মেনে চলেছেন। এছাড়া রাঘবেন্দ্র ম্যারিজ হলের কর নিয়মিত পরিশোধ করেন। কিন্তু লকডাউনের কারণে অগ্রিম বুকিংয়ের অর্থও তাকে ফেরত দিতে হয়েছে। ফলে তার পক্ষে এই কর দেওয়া সম্ভব নয়।

এর আগে রজনীকান্তকে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্ধ-বার্ষিক করের নোটিশ পাঠায় জিসিসি।

রজনীকান্ত তার ‘আনাত্তে’ সিনেমার শুটিং শুরু করবেন। এর আগে শোনা গিয়েছিল অক্টোবরে শুটিং শুরু করবেন তিনি। তবে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নভেম্বরে শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD