শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফের করোনা পরীক্ষা আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

এখনও সংকটমুক্ত নন ভারতের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে আগের চেয়ে শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। লাইফসাপোর্টও লাগছে না।

বুধবার সৌমিত্রের ফের করোনা পরীক্ষা করা হবে। বয়সজনিত কারণে মাঝেমধ্যে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তবে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানিয়েছে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। খবর আনন্দবাজার পত্রিকার।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে ওই হাসপাতালে ভর্তি প্রখ্যাত অভিনেতা। হাসপাতাল সূত্র জানিয়েছে, দুবার প্লাজমা থেরাপিতে কাজ দিয়েছে।

শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রয়োজনে আবারও তা করা হতে পারে। অঙ্গ-প্রত্যঙ্গ সচল রয়েছে অভিনেতার। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ছিল। সোডিয়ামের মাত্রা বৃদ্ধি এখনও উদ্বেগে রেখেছে চিকিৎসকদের। মঙ্গলবারই ইকো, ইসিজি এবং রক্তপরীক্ষা হয় প্রবীণ অভিনেতার। বুধবার ফের এমআরআই করা হতে পারে।

হাসপাতালের এক চিকিৎসক বলেন, সৌমিত্রের প্রস্টেটের পুরনো ইনফেকশন ফিরে এসেছে। তা এখন ছড়িয়ে পড়েছে ফুসফুস ও মস্তিষ্কে। সংক্রমণ ঘটেছে মূত্রথলিতে।

মেডিক্যাল টিম সর্বক্ষণই তার চিকিৎসায় রয়েছেন। তবে করোনার কারণে মস্তিষ্কে ‘এনসেফালোপ্যাথি’ এখন চিকিৎসকদের চিন্তার কারণ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD