শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

তমা মির্জার মধুচন্দ্রিমায় কাটছে ‘মধুর’ সময়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

‘আলহামদুলিল্লাহ, আমাদের মধুচন্দ্রিমা আমাদের সুদীর্ঘ জীবন উজ্জ্বল করবে, চলি এই বিবাহকে আমাদের জীবনে সেরা অভিযান করতে।’ সংযুক্ত আরব আমিরাতে মধুচন্দ্রিমা উদযাপনে গিয়ে স্বামী হিশাম চিশতির সঙ্গে সঙ্গে কয়েকটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে এমনটাই লিখলেন বাংলাদেশি অভিনেত্রী তমা মির্জা।

এই মুহূর্তে আরবীয় এই দেশটির ব্যয়বহুল শহর দুবাই রয়েছেন তমা মির্জা। মধুচন্দ্রিমার সময়টুকু যে মধুময় হয়ে উঠেছে তা তমার সোশ্যাল অভিব্যক্তিতেই ফুটে উঠেছে। কেননা ফেসবুক হ্যান্ডেলে মধুচন্দ্রিমাকালীন দৈনন্দিন ছবি এক্টিভিটি প্রকাশ বকরছেন তাতে সহজেই অনুময় আনন্দময় মধুর সময়ই কাটছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর।

দুবাই শহরের বিভিন্নপ্রান্তে ঘুরে বেড়াচ্ছেন এই যুগল, আনন্দময় সময় কাটানোর পাশাপাশি শপিংমলগুলোও ঘুরে দেখছেন, করছেন কেনাকাটা। হাপিয়ে উঠলের জিরিয়ে নিচ্ছেন চা কিংবা কফি ব্রেকে।

২০১৯ সালের মার্চে একদম চুপিসারেই বিয়ে সারেন অভিনেত্রী তমা মির্জা। বর কানাডার টরেন্টোতে বসবাসকারী হিশাম চিশতি। তিনি সেখানের ব্যবসা ও রাজনীতির সঙ্গে জড়িত। রাজধানীর গুলশান এলাকার একটি কনভেনশন সেন্টারে একদম পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হলে তমা বলেছিলেন গত বছরের নভেম্বরেই বিয়ে পরবর্তী অনুষ্ঠান করবেন। সে অনুষ্ঠান না হলেও চলতি বছরের অক্টোবরে হানিমুন সেরে নিচ্ছেন তারা।

তমা মির্জা ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। ২০০৯ সালে শাহীন-সুমন পরিচালিত ‘মনে বড় কষ্ট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD