শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

গান গেয়ে নুসরাত ফারিয়ার আগুন নিয়ে খেলা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

দু’হাতে আগুন নিয়ে খেললেন। নয়নাভিরাম বালুচরে হেলেদুলে নাচলেন। রঙিন পোশাকে রূপের জাদু ছড়ালেন। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান ‘আমি চাই থাকতে’র মিউজিক ভিডিও এমনই ঝলমলে ও দৃষ্টিনন্দন। ইউটিউবে কলকাতার এসভিএফ চ্যানেলে গতকাল (১৩ অক্টোবর) মুক্তি পেয়েছে এটি।

মিউজিক ভিডিওতে ফুলে সাজানো আসনে বসেছেন নুসরাত ফারিয়া। রুপালি শর্টস, গোলাপি গাউন, কালো মিনি স্কার্ট ও বেগুনি শাড়িতে তার সাজগোজ মুগ্ধ করার মতো।

গানটির কথা এমন-‘ভেবেছি, বারেবারে প্রেমে পড়েছি/মনে তারই ছবি এঁকেছি/আর ভালোবাসা কী আমি বুঝেছি… তোর মনের মাঝেতে/তোর কথার ভাঁজেতে/তোর ভাবনাগুলোতে/আমি চাই থাকতে।’ এটি লিখেছেন সৈয়দ আতিক।

‘আমি চাই থাকতে’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কানাডাপ্রবাসী র‌্যাপার-কম্পোজার মাস্টার ডি। তিনিও এতে কণ্ঠ দিয়েছেন। মিউজিক ভিডিওতে নুসরাত ফারিয়ার পাশে দেখা গেছে তাকে।

২০১৮ সালে নুসরাত ফারিয়ার গাওয়া প্রথম গান ‘পটাকা’র মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার পর আলোচিত হয়। সিএমভি ও ভারতের এসভিএফ যৌথভাবে এটি প্রকাশ করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD