শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

ভারতের প্রথম অস্কারজয়ী আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

ভারতের প্রথম অস্কারজয়ী ভানু আথাইয়া আর নেই। ফ্যাশন ডিজাইনার ভানু ১৯৮৩ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতেছিলেন রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ছবি ‘গাঁধী’র কস্টিউম ডিজাইনের জন্য।

গতকাল ভোরে ঘুমের মধ্যেই মারা গেছেন ৯১ বছর বয়সি ভানু, এমটাই জানিয়েছেন তার মেয়ে রাধিকা গুপ্ত। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। আট বছর আগে তার ব্রেন টিউমার ধরা পড়ে। গত তিন বছর ধরে শয্যাশায়ী ছিলেন ভানু, শরীরের এক অংশ প্যারালাইজড হয়ে গিয়েছিল।

দক্ষিণ মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পঞ্চাশের দশক থেকে প্রায় ১০০টিরও বেশি ছবিতে কাজ করা ভানু ক্যারিয়ারের গড়াতেই গুরু দত্তের টিমে যোগ দেন।

‘সিআইডি’ ছিল তার প্রথম ছবি। এর পরে একে একে পিয়াসা, কাগজ কে ফুল, সাহেব বিবি অওর গুলাম, তিসরি মঞ্জিল, এ তার কাজ নজর কাড়তে শুরু করে। দু’বার জাতীয় পুরস্কারও পেয়েছেন ভানু, লেকিন ও লগান ছবির জন্য। ‘গাঁধী’ ছবির জন্য প্রথম অস্কারজয়ী ভারতীয় হিসেবে নজির সৃষ্টি করেন শিল্পী।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD