বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা ৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ‘যুদ্ধবিরতির’ মধ্যেও ইসরায়েলি হামলা, নিহত ৮ ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

শুভ জন্মদিন হেমা মালিনী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

বছর ৭০ পেরিয়েছে। কিন্তু বয়স যেন তার জন্য শুধুই একটি সংখ্যা। আজ ১৬ অক্টোবর জন্মদিন বলিউডের সত্তর ও আশির দশকের জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হেমা মালিনীর। কিন্তু এই বয়সেও দর্শকের কাছে ‘ড্রিম গার্ল’ হয়েই আছেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে ‘তারকাসুলভ’ চেহারা নেই বলে তামিল পরিচালক সিভি শ্রীধর-এর সিনেমা থেকে বাদ পড়েছিলেন হেমা। পরে ১৯৬১ সালে ‘ইধু সাথিয়াম’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় প্রবেশ করেন এ আবেদনময়ী অভিনেত্রী। এরপর একে একে শারাফাত, অভিনেত্রী, আন্দাজ, আমির-গরীব, সীতা অউর গীতা, ড্রিম গার্ল ইত্যাদি ছবির কল্যাণে জায়গা করে নেন দর্শকের মনের মণিকোঠায়।

বলিউডে সর্বপ্রথম বেল-বটম প্যান্ট ও শার্ট পরে অভিনয় করার সাহস দেখিয়েছেন হেমা মালিনী। সুন্দর চেহারা ও সুঅভিনয়ের কারণে বলিউডে আজও স্মরণ করা হয় থাকে।

বলিউড বাদশাহ শাহরুখ খানকে দিয়ে প্রথম পরিচালনায় আসেন হেমা। ১৯৯২ সালে ‘দিল আসানা হ্যায়’ ছবির জন্য শাহরুখকে চুক্তিবদ্ধ করেন হেমা। তার কারণেই বলিউডে শক্ত জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন শাহরুখ খান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD