বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই: উমামা ফাতেমা ৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ, বাদ ৫৭ জন একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ‘যুদ্ধবিরতির’ মধ্যেও ইসরায়েলি হামলা, নিহত ৮ ইরান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত ট্রাম্পের সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার দাম নির্ধারণ সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ১৩০ বার পেছাল এলপিজির কৃত্রিম সংকট, বেশি দামে বিক্রি হচ্ছে কিনা খতিয়ে দেখার নির্দেশ ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

মুম্বাই ফিরেই শুটিংয়ে প্রস্তুতি শুরু করলেন সঞ্জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

ফুসফুস ক্যানসারে আক্রান্ত হওয়ায় মাস দুয়ের আগে অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সঞ্জয় দত্ত।

এরপর মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ক্যানসারের প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুদিন আগে স্ত্রী মান্যতাকে নিয়ে সন্তানদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সঞ্জু। সেখান থেকেই সম্প্রতি মুম্বাই ফিরেছেন বলিউডের এই অভিনেতা।

মুম্বাইয়ে ফিরে ক্যানসারের তোয়াক্কা না করে ফের শুটিং ফ্লোরে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সঞ্জয় দত্ত। ইতিমধ্যে ‘শামশেরা’র ডাবিং শুরু করছেন তিনি। নভেম্বরে ফিরবেন ‘কেজিএফ চ্যাপ্টার ২’র ফ্লোরে।

‘কেজিএফ চ্যাপ্টার ২’র ফ্লোরে ফেরার আগে সম্প্রতি নিজের বহু পরিচিত সেলুনে চুল কাটতে গিয়েছিলেন সঞ্জয় দত্ত। সেই মুহূর্তের ভিডিওটি আপলোড করেছেন তারকা হেয়ার স্টাইলিস্ট হাকিম আলিম।

হাকিম আলিমের শেয়ার করা ভিডিওতে চেনা হাসিমুখেই ধরা দিয়েছেন ‘মুন্না ভাই’। জানিয়েছেন, ক্যানসারকে হারিয়ে তিনি জয় ছিনিয়ে নেবেনই। কতোদিন আর বাড়িতে বসে থাকা যায়? একদিন না একদিন তো জীবনে ফিরতেই হবে।

এরইমধ্যে ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর শুটিং শুরু করে দিয়েছেন দক্ষিণী তারকা যশ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD