শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

লতার অনুমতি চান হেমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

দুর্গা পূজা উপলক্ষ্যে দুটি গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী।

এ প্রসঙ্গে ৭২ বছর বয়সী এই তারকা বলেন, “আমি আগে গান করেছি। কিন্তু এবার একদম তৃপ্তি নিয়ে কাজটি করেছি। গানটির সুর করেছেন অঞ্জলি দয়াল। আমি কী গানটি ভালোভাবে করতে পেরেছি? যখন নিজের কাছে এই প্রশ্নটি করি তখন মনে হয় হয়তো। তবে আমি তখনই সন্তুষ্ট বোধ করবো যখন লতা মঙ্গেশকরজি গান দুটি শুনবেন এবং অনুমতি দেবেন।”

এরইমধ্যে গান দুটি লতা মঙ্গেশকরের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েছেন হেমা মালিনী। এখনও শুধু অপেক্ষা বলিউডের প্রখ্যাত এই সংগীতশিল্পীর অনুমতির।

হেমা মালিনীর গান গাওয়ার শুরুটা হয় ১৯৪৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাত কি সাফাই’ ছবির মধ্য দিয়ে। ছবিটির ‘পিনে ওয়ালো কো পিনে কা বাহানা’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তিনি। তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD