শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :

বাপ্পির নায়িকা দীঘি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটি বাঁধলেন নবাগত নায়িকা দীঘি।

প্রাথমিকভাবে ছবির নাম রাখা হয়েছে তুমি আছো তুমি নেই। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
এটি পরিচালনা করবেন দেলোয়ার জাহান ঝন্টু।

গতকাল একটি গান রেকর্ডিং-এর মধ্যে দিয়ে ছবিটির কাজ শুরু হয়।

এর আগে দীঘি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হন। একটি ছবির কাজও করেছেন। নতুন ছবির মাধ্যমে প্রথমবারের মতো বাপ্পি-দীঘি জুটি হয়ে আসছেন।

আসছে নভেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD