শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

স্কুল জীবনের স্মৃতি ফেরাল ‘ছলাং’ এর ট্রেলার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

প্রথম স্কুলে ঢোকার অভিজ্ঞতা কারও মনে থাকে, আবার কারও স্মৃতির অতলে লুকিয়ে থাকে ব্যস্ততার স্তূপের নিচে। তারপর যে জীবন শুরু হয় তা শুধু পড়াশোনার গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। অজস্র টুকরো টুকরো স্মৃতি সারাটা জীবনকে সমৃদ্ধ করে। এমনই স্মৃতি ফেরাল পরিচালক হনসল মেহতার ‘ছলাং’ (Chhalaang)। আর সেই সুবাদেই বলিউড পেল নতুন জুটি। রাজকুমার রাও এবং নুসরত ভারুচা। শনিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। খবর- সংবাদ প্রতিদিন।

“ছলাং” ছবির ট্রেলারটি দেখতে এখানে ক্লিক করুন

অভিনেতা রাজকুমারের সঙ্গে প্রায় আধডজন সিনেমা তৈরি করে ফেলেছেন পরিচালক হনসল মেহতা। তবে এবারে কৌতুকের মোড়কে জীবনের কাহিনী দর্শকদের দরবারে নিয়ে আসছেন বলে জানান পরিচালক। জানান, কাহিনী শোনা মাত্রই পছন্দ হয়ে গিয়েছিল তার। সেই কারণেই প্রযোজনায় অংশীদার হয়েছেন।

‘ছলাং’ এ শরীর শিক্ষার শিক্ষক মন্টুর চরিত্রে অভিনয় করেছেন রাজকুমার। নুসরত রয়েছেন সুন্দরী শিক্ষিকা নীলুর ভূমিকায়। ছবিতে রাজকুমারের প্রতিদ্বন্দ্বীর চরিত্রে অভিনয় করেছেন মহম্মদ জিসান আয়ুব। বিশেষ ভূমিকায় রয়েছেন ইলা অরুণ, সৌরভ শুক্লা, সতীশ কৌশিকের মতো পোড় খাওয়া অভিনেতা। ক্যামিও চরিত্রে আবার দেখা যাবে পপ-তারকা হানি সিংকে।

এদিকে ২০১৮ সালের শেষে ছবির শুটিং শুরু করেছিলেন হনসল মেহতা। গত বছরের ডিসেম্বরে শুটিং শেষ করেছিল গোটা টিম। প্রথমে ৩১ জানুয়ারি ছবিটির মুক্তি পাওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে হয় ১৩ মার্চ। মার্চ থেকেই করোনা সংকট শুরু হয়ে যায়। প্যানডেমিক পরিস্থিতিতে ফের ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। তারপরই ভার্চুয়াল রিলিজের ঘোষণা হয়। শিশুদিবসের ঠিক আগে ১৩ নভেম্বর আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘ছলাং’।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD