শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

পেইন কিলার খেয়ে শুটিং করছেন আমির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

কিছুদিন আগে ‘লাল সিং চাড্ডা’র শুটিং শেষ করেছেন কারিনা কাপুর খান। কিন্তু ছবিটির কাজ নিয়ে দিল্লিতে এখনও ব্যস্ত সময় কাটছে আমির খানের।

এ বছরের বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘লাল সিং চাড্ডা’র। কিন্তু করোনাভাইরাসের কারণে লকডাউন থাকার ফলে পিছিয়ে যায় এর শুটিংয়ের কাজ।

লকডাউনের কারণে ‘লাল সিং চাড্ডা’র কাজ পিছিয়ে যাওয়ায় এখন কোনো কিছুতে আর বিলম্ব করতে চাইছেন না নির্মাতা। এমনকি ছবিটির কাজে যাতে কোনো ধরনের বাঁধা না আসে এ কারণে আমির খান নিজেও নাকি পাঁজরে ব্যথা থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যাচ্ছেন।

এ প্রসঙ্গে আমির খানের একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘লাল সিং চাড্ডা’র কাজ করতে গিয়ে পাঁজরে ব্যথা পেয়েছিলেন আমির খান। কিন্তু তবুও কাজ বন্ধ করেননি তিনি। ব্যথা কমানোর জন্য তিনি নিয়মিত খাচ্ছেন পেইন কিলার।

আদভেদ চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’র হিন্দি সংস্করণ। ২০২১ সালের বড়দিনে মুক্তি পাবে ছবিটি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD