শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

চলতি মাসেই নতুন ছবির শুটিং করব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। করোনার প্রভাবে দীর্ঘদিন শুটিং বন্ধ রাখলেও এখন নিয়মিত। নাটকের পাশাপাশি একটি নতুন ছবির কাজ নিয়েও ব্যস্ত এ অভিনেতা। অভিনয় এবং অন্যান্য বিষয় নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।

* করোনার সময় কেমন কাটছে?

** অনেক হিসাব করেই সময় পার করছি। করোনা আসার আগে জীবনযাপন নিয়ে এত হিসাব কখনই করিনি। তারপরও পরিবারের সবাই মিলে সুস্থ আছি, এটাই সবচেয়ে বড় খবর আমার কাছে।

* নিয়মিতই শুটিং করছেন। শুটিংয়ের পরিবেশ কতটুকু নিরাপদ মনে হচ্ছে আপনার কাছে?

** ইনডোর শুটিং থাকলে মোটামুটি নিরাপদেই কাজ করা যায়। কিন্তু আউটডোরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাজ করা খুব কঠিন। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘ভাগ্যক্রমে’ নামের একটি নাটকের শুটিংয়ের জন্য ঢাকা থেকে একটি আন্তঃনগর ট্রেনে কিশোরগঞ্জ পর্যন্ত ভ্রমণ করি। ভ্রমণের পুরো সময়টাই শুটিং চলে। এছাড়া কিশোরগঞ্জ রেলস্টেশনে যখন আমরা গিয়ে পৌঁছি তখন অল্প সময়ের মধ্যেই লোকে লোকারণ্য হয়ে যায়। সেলফি তোলার জন্য মানুষের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন এসে উৎসুক জনতাকে সরিয়ে দেন। কিন্তু তার আগেই বিপুলসংখ্যক মানুষ সামাজিক দূরত্ব ভেঙে ফেলেন। এসব মাথায় নিয়েই কাজ করতে হচ্ছে।

* রাজধানী ঢাকার শুটিংয়ের সময়ও কি এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়?

** ঢাকায়ও হয়, তবে মফস্বলের মতো নয়। ঢাকায় তো আসলে প্রায় প্রতিটি মানুষই কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই হয়তো বড় রকমের জটলা তৈরি হয় না। করোনা আসার পর এখন ঢাকায় ইনডোরে শুটিংই বেশি হয়। তাতে করে স্বাস্থ্যঝুঁকিও কিছুটা কম থাকে।

* বর্তমানে কোন ধরনের গল্পের নাটকে বেশি অভিনয় করছেন?

** রোমান্টিক, রোমান্টিক কমেডি, থ্রিলারসহ নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ গল্পের নাটক ও চরিত্রেই অভিনয় করছি। তবে প্রায় প্রতিটি গল্পের মধ্যেই অল্প করে হলেও রোমান্টিকতা থাকে। অনেকে সেটিকেই গুরুত্ব দিয়ে বলেন, অপূর্ব শুধু রোমান্টিক চরিত্রেই অভিনয় করেন। বিষয়টি আসলে তা নয়। একজন অভিনেতা হিসেবে আমি সব সময় নতুনত্বের খোঁজে থাকি। যারা নিবিড়ভাবে আমাকে জানেন তারা বলতে পারবেন, আমি কত বৈচিত্র্যের গল্পে কাজ করি। সবসময়ই নিজের অভিনয় দক্ষতার উন্নতি ঘটানোর চেষ্টা করে যাচ্ছি।

* ‘যদি কিন্তু তবুও’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন করোনাকালের আগেই। সেটির কাজ কবে শুরু হবে?

** করোনা না এলে এতদিনে ছবির কাজ শেষ হয়ে প্রেক্ষাগৃহে মুক্তিও পেয়ে যেত। পরিবর্তিত পরিস্থিতির কারণে এর কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। তবে সেই অপেক্ষার অবসান ঘটছে চলতি মাসেই। ২৮ অক্টোবর ছবির শুটিং শুরু হচ্ছে। এ পর্যায়ে একদিনের শুটিং হওয়ার পর আগামী মাস থেকে বাকি কাজগুলো সম্পন্ন করবেন নির্মাতা। এদিকে সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় একটি ওয়েব ফিল্মেও অভিনয় করেছি। ‘ট্রল’ নামের ছবির ট্রেলার প্রকাশ হয়েছে ১৫ অক্টোবর। এখানে ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করেছি।

* অভিনয়ের বাইরে আপনি গানেও পারদর্শী। নতুন কোনো গানের খবর আছে?

** অভিনয়ের জন্য এতই ব্যস্ত থাকতে হয়, অন্য কোনো কাজের জন্য সময় বের করা খুব কঠিন হয়ে যায়। চলতি মাসের শুরু থেকে কয়েকদিন হালকা শারীরিক অসুস্থতার জন্য বাসায় বিশ্রামে ছিলাম। তখন অনেক আগের তৈরি করা একটি গানে কণ্ঠ দেয়ার বিষয়ে কথা হচ্ছিল। ভেবেছি এ ব্যস্ততার মধ্যে আবার গানে কণ্ঠ দেব। আশা করছি শ্রোতারা আগের মতোই আমাকে উৎসাহ দেবেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD