শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

সালমানের শো বিগ বসে হাজির হচ্ছেন রিয়া চক্রবর্তী!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

বিনোদন ডেস্ক : চলছে বলিউড ভাইজান সালমান খানের জনপ্রিয় অনুষ্ঠান বিগ বস ১৪-র সেশন। এবার শোনা যাচ্ছে এই আয়োজনে অংশ হচ্ছেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী! তবে রিয়া চক্রবর্তী এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

টেলিভিশন অভিনেতা সূরজ কাক্কর সম্প্রতি মুখ খোলেন বিগ বসের অনুষ্ঠানে। তিনি বলেন, বিগ বস ১৪-র ঘরে রিয়া যদি হাজির হন, তাহলে অনেক সন্দেহ কেটে যাবে মানুষের। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে কী হয়েছিল, সে বিষয়ে মানুষ স্পষ্ট ধারনা পাবেন। পাশাপাশি রিয়ার সঙ্গে সুশান্তের সম্পর্ক কেমন ছিল, সে বিষয়েও অনেক কিছু জানা যাবে। বিগ বসের নির্মাতারা যদি রিয়াকে অনুষ্ঠানে নিয়ে যান এবং সেখানকার প্রতিযোগীরা যদি রাজি হন, তাহলে অনেক সত্যের খোলসা করা যাবে বলেও মনে করেন সূরজ কাক্কর।

সূরজের কথায়, বিগ বসের ঘরে ২৪ ঘণ্টা ক্যামেরার সামনে থাকতে হয়। সেখানে মিথ্যা বলার কোনও অবসর থাকে না। রিয়াকে যদি বসের ঘরে আনা হয়, তাহলে সুশান্ত সম্পর্কে অনেক সত্যি সামনে আসবে।

উল্লেখ্য, বর্তমানে জামিনে মুক্ত রিয়া চক্রবর্তী। প্রায় ২৮ দিন জেলে থাকার পর মাদক মামলায় অবশেষে জামিন পান রিয়া। প্রয়াত অভিনেতার বিশেষ বান্ধবী জামিন পেলেও, এখনও জেলে রয়েছেন রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী। সূত্র-জিনিউজ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD