শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন

সৌমিত্রের স্বাস্থ্যের খোঁজ নিলেন অমিতাভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্বাস্থ্যের খোঁজ নিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এখন অনেকটাই সুস্থ ৮৫ বছর বয়সী এ অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অমিতাভ রুটিন চেকআপের জন্য মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে গিয়েছিলেন। সেখানকার চিকিৎসকদের কাছে সৌমিত্রের খোঁজ নেন তিনি।

কলকাতার বেলভিউ হাসপাতালে ফোন করেন নানাবতী হাসপাতালের চিকিৎসকরা। এর পর সৌমিত্রের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তারা।

কিংবদন্তি এ অভিনেতাকে এনসেফ্যালোপ্যাথি নিয়ন্ত্রণের ওষুধ দেয়া হচ্ছে বলে জানানো হয় নানাবতীর চিকিৎসকদের।

বেলভিউ হাসপাতাল সূত্রে জানা যায়, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সৌমিত্র। শুধু রাতে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে বাইপ্যাপ ব্যবহার করা হচ্ছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD