শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

শাহরুখের লন্ডনের বাড়ি ও অক্ষয়ের টাকা চান কারিনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

বলিউডের জনপ্রিয় দুই তারকা শাহরুখ খানের লন্ডনের বাড়ি আর অক্ষয়ের টাকা চান বলিউড তারকা কারিনা কাপুর।

‘হোয়াট উইম্যান ওয়ান্ট’ নামে একটি রেডিও অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন কারিনা কাপুর। এই অনুষ্ঠান পরিচালনা করেন কারিনা। সেখানে বলিউডের নারীরাই তার অতিথি হয়ে আসেন।

একবার সেই শোতে কারিনা নিজেই ছিলেন অতিথি। সেদিন অনুষ্ঠানের বিষয় ছিল— কারিনা বলিউডের কোন তারকার কী চান!

অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি ছিল– বলিউডের খানদের নিয়ে। কোন খানের কোন জিনিসগুলোর প্রতি লোভ কারিনার? কারিনা জানিয়েছেন সেসব। কারিনার প্রিয় শহর লন্ডন। ছেলে তৈমুরকে লন্ডনের একটি বোর্ডিং স্কুলে ভর্তি করিয়ে প্রিয় শহরে স্থায়ীভাবে থাকার কথা ভাবছেন কারিনা।

তখন মাঝেমধ্যে লন্ডন থেকে মুম্বাই গিয়ে সিনেমার কাজ করবেন। এ জন্য শাহরুখের লন্ডনের বাড়িটা দরকার তার। শাহরুখের বাড়ির পাশাপাশি কারিনা চান সালমান খানের সব ভক্ত যেন তার হয়ে যায়।

সাইফ আলী খানের কাছ থেকে কী চান? তিনি বলেন, ‘সাইফ তো আমার। তাই তার সব কিছু এমনিতেই আমার। সে খুব মেধাবী, শৈল্পিক আর বুদ্ধিমান। আমি তার ব্রেনটা চাই’।

আর অক্ষয় কুমারের বেলায়? কারিনা বলেন, ‘এটা জিজ্ঞেস করার কী আছে! ভারতের সবচেয়ে পয়সাওয়ালা তারকা তিনি। তার টাকাগুলো আমার দরকার।’

কারিনা সম্প্রতি লাল সিং চাড্ডা ছবির শুটিং শেষ করেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD