শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

শহিদের খেলায় মুগ্ধ রায়না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

তেলেগু ছবি ‘জার্সি’র হিন্দি সংস্করণে কাজ করছেন শহিদ কাপুর। যেখানে একজন ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে বলিউডের এই অভিনেতাকে।

দীর্ঘদিন আগে উত্তরাখাণ্ডে শুরু হয়ে গেছে ‘জার্সি’র শুটিং। যার সকল প্রস্তুতি ‍শুরু করে দিয়েছেন শহিদ কাপুর। নিয়মিত নিচ্ছেন ক্রিকেট প্রশিক্ষণ।

সম্প্রতি সেই ক্রিকেট প্রশিক্ষণের একটি ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শহিদ কাপুর। যেখানে ব্যাট হাতে দেখা গেছে ৩৯ বছর বয়সী এই তারকাকে।

শহিদের ক্রিকেট খেলার সেই ভিডিও ক্লিপ দেখে বলিউডের এই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে মন্তব্য করেছেন ভারতের ক্রিকেটার সুরেশ রায়না।

রায়নার মন্তব্যের উত্তরে শহিদ লিখেছেন- ‘তোমার এই প্রশংসা আমার দিন, সপ্তাহ ও বছর দারুণ করে দিলো।’

‘জার্সি’তে শহিদ কাপুরের বিপরীতে দেখা যাবে ম্রুণাল ঠাকুরকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD