শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’ ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০

চুলের জন্য সিনেমা থেকে বাদ পড়লেন বাপ্পী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

গত ১৭ অক্টোবর বাপ্পী চৌধুরী ও দিঘীকে নিয়ে ‘তুমি আছো তুমি নেই’ শিরোনামে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

সেই ঘোষণার এক সপ্তাহ যেতে না যেতেই নায়ক বাপ্পীকে বাদ দিলেন ঝন্টু।

বাপ্পির বদলে দিঘীর বিপরীতে নায়ক হিসেবে নেয়া হয়েছে সাইমন সাদিককে।

হঠাৎ শিল্পী পরিবর্তনের বিষয়ে ছবিপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, চুলের জন্য নাকি বাদ পড়েছেন বাপ্পী চৌধুরী।

এ বিষয়ে ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমার সিনেমায় নায়কের বড় চুল লাগবে। বাপ্পির সঙ্গে যখন চুক্তি করেছিলাম তখন ভেবেছিলাম তাকে উইগ পরিয়ে শুটিং করব। কিন্তু বাপ্পি উইগ পরতে রাজি হয়নি। আর এখন তার চুল সেই পর্যায়ে নেই। চুল বড় করতে মিনিমাম দুই মাস সময় দিতে হবে তাকে। আমার হাতে অতো সময় নেই। বিষয়টি জানার পর বাপ্পি নিজে থেকে সিনেমা থেকে সরে দাঁড়িয়েছে।’

বাপ্পি তার সাইনিং মানিও ফিরিয়ে দিয়েছেন বলে জানান এই নির্মাতা।

তিনি বলেন, বাপ্পি টাকা ফিরিয়ে দিয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানালে পরে বাপ্পির জায়গায় সাইমনকে চূড়ান্ত করি। দিঘী ও সাইমনকে নিয়ে আগামী ১৫ নভেম্বর থেকে ‘তুমি আছো, তুমি নেই’ সিনেমার শুটিং শুরু করব।

ছবিতে যুক্ত হতে সাইমন বলেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু গুণী নির্মাতা। ওনার সঙ্গে কাজ করা আমার জন্য সত্যিই আনন্দের একটি বিষয়। অনেক কিছু শেখার আছে। গল্পটাও অনেক সুন্দর। সব মিলিয়ে কাজটা ভালো হবে বলেই মনে করছি।’

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD