শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’ ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০

সাত পাকে বাঁধা পড়লেন নেহা কক্কর-রোহনপ্রীত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

পরনে পিচরঙা লেহঙ্গা। টুকটুক করে পাগড়ি পরা বরের পিছনে হেঁটে চলেছেন। তিনিও মানানসই শেরওয়ানি পরেছেন। গোলাপি রঙের গাঁটে বাঁধা দু’জনে। মনেও যেন গোলাপি রং লেগেছে। এভাবেই প্রেমিক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ে সারলেন নেহা কক্কর। নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি-ভিডিও আপলোড করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘নেহু দা বিয়া’।

অক্টোবরের শুরুতেই গুঞ্জন শোনা যায়, রিয়ালিটি শোয়ের তারকা রোহনপ্রীতের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলিউড গায়িকা নেহা। সেই গুঞ্জন সত্যিই করে সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে পোস্ট দেন।

জানা যায়, করোনা কালে দিল্লিতে বসছে বিয়ের আসর। পরিবর্তিত পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির তেমন কাউকে আমন্ত্রণ না জানালেও বিয়ের অনুষ্ঠানে কোনও খামতি রাখছেন না নেহা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে রোকা ও গায়ে হলুদের ভিডিও।

আদিত্য নারায়ণ এক সংবাদ মাধ্যমে দাবি করেন, তিনি নেহার বিয়ের নিমন্ত্রণ পাননি। মাত্র একমাসের মধ্যে নেহা কীভাবে রোহনপ্রীতকে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। সেই সন্দেহের নিরসন অবশ্য শনিবার হয়ে গিয়েছে।

এদিকে শোনা যাচ্ছে, আদিত্য নিজেও ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালকে বিয়ে করছেন। সূত্রের খবর, ২৬ অক্টোবর দিল্লিতে রিসেপশন পার্টি সারবেন নেহা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD