শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’ ইরানকে ঘিরে বড় সামরিক প্রস্তুতি যুক্তরাষ্ট্রের জটিলতা কাটিয়ে রূপপুরে ইউরেনিয়াম আসছে আজ আজ থেকে বদলে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের এই ১০টি নিয়ম ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের সৌদিতে থাকা বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, সেই নারীর সর্বশেষ অবস্থা সর্ম্পকে যা জানা গেল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০

ভাগ্নের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা মহেশ ভাটের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

ভাগ্নে সুমিত সাবরওয়ালের প্রাক্তন স্ত্রী লবিনা লোধের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা করলেন পরিচালক, প্রযোজক মহেশ ভাট। গত বৃহস্পতিবার একটি ইনস্টাগ্রাম ভিডিওতে লবিনা মহেশের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছিলেন। ওই ভিডিওতে তিনি স্পষ্টই বলেছিলেন, মহেশ ভাট একজন অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাশালী ব্যক্তি। উনি আমার এবং আমার পরিবারের ক্ষতি করতে চাইছেন। উনি যে কত অভিনেতা, পরিচালক এবং সঙ্গীত পরিচালকের ক্যারিয়ার স্রেফ একটা ফোনে শেষ করে দিয়েছেন, ভাবা যায় না। উনি একটা ফোন ঘোরান আর বিভিন্ন লোকের কাজ চলে যায়!

লবিনার ওই বক্তব্যের প্রেক্ষিতেই বম্বে হাইকোর্টে মহেশের তরফে ১ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। তার আগে শুক্রবারেই মহেশের হয়ে লবিনাকে তাদের টুইটারে হুঁশিয়ারি দিয়েছিল ‘বিশেষ ফিল্মস’। খবর- আনন্দবাজার পত্রিকা।

প্রসঙ্গত, লবিনা ওই ১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওয় তার প্রাক্তন স্বামী সুমিতের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ এনেছিলেন। তার এবং পরিবারের নিরাপত্তার জন্য তিনি ওই ভিডিওটি করছেন জানিয়ে লবিনা সেখানে বলেছিলেন, মহেশের ভাগ্নে সুমিত বলিউডের বিভিন্ন তারকাকে মাদক সরবরাহ করেন।

লবিনার কথায়, ওর ফোনে বিভিন্ন মহিলার বিভিন্ন ধরনের ছবি থাকে। সেগুলো ও বহু পরিচালককে দেখায়। তাদের মেয়ে সরবরাহও করে। এরই পাশাপাশি লবিনা বলেছেন, মহেশ ভাট হলেন এই ইন্ডাস্ট্রির ডন! উনি বহু লোকের জীবন এবং ক্যারিয়ার বরবাদ করে দিয়েছেন। ওর ভাগ্নের বিরুদ্ধে আমি ডিভোর্স ফাইল করেছি। তারপর থেকেই মহেশ ভাট আমার এবং আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছেন। যদি এরপর আমার এবং আমার পরিবারের কারও কোনও ক্ষতি হয়, তার জন্য মহেশ ভাটরা দায়ী থাকবেন।

জানা যায়, লবিনার আইনজীবী বলেছেন, এর পর থেকে তার মক্কেল আর ওই ধরনের কোনও অভিযোগ আনবেন না। এখন দেখার, লবিনার তরফে ওই ঘোষণার পর মহেশ মামলা থেকে সরে আসেন কি না।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD