রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

কলকাতার সেই শিল্পীকে বিয়ে করলেন অর্ণব, মিথিলা-সৃজিতের শুভেচ্ছা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

এতোদিনের চলা সব গুঞ্জনকে থামিয়ে দিলেন ‘তোমার জন্য’ খ্যাত দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

কলকাতার রবীন্দ্র সংগীতশিল্পী সুনিধি নায়েকের সঙ্গে প্রেমকে পরিণতি দিলেন তিনি।

আজ বুধবার সুনিধি নায়েকের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন অর্ণব।

তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দেন। যা আজ সারাদিনের আলোচিত বিষয়ে পরিণত হয়।

সৃজিত একটি ছবি পোস্ট করেন, যেখানে মিথিলা ও তার মাঝে অর্ণব-সুনিধিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ছবির ক্যাপশনে সৃজিত লিখেছেন, ‘হারিয়ে গিয়েছো, এইতো জরুরি খবর। অভিনন্দন অর্ণব ও সুনিধি নায়েক।’ সেই পোস্ট শেয়ার করে সুনিধি ক্যাপশনে লিখেছেন, ‘অলরাইট’।

এটি শায়ান চৌধুরী অর্ণবের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০১ সালে কলকাতার কণ্ঠশিল্পী শাহানা বাজপেয়ীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অর্ণব। সে সংসার টিকেছিল ৭ বছর। ২০০৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে শাহানা এক লন্ডনের নাগরিককে বিয়ে করেন। তবে এতদিন নতুন কোনো বন্ধনে আবদ্ধ হননি অর্ণব।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD