শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

৪৬ দিন পর দেশে ফিরছেন চিত্রনায়ক ফারুক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

আজ দেশে ফিরছেন ঢাকাই ছবির ‘মিয়াভাই’ খ্যাত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।

উন্নত চিকিৎসা নিতে গত ১৩ সেপ্টেম্বর সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন তিনি। দীর্ঘ ৪৬ দিন পর সুস্থ হয়ে দেশে ফিরছেন এই গুণী অভিনেতা।

জানা গেছে, বাংলা‌দেশ বিমা‌নের এক‌টি ফ্লাইটে আজ সন্ধ্যায় ফারুক দেশে ফির‌বেন।

এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী শিপন।

মঙ্গলবার সিঙ্গাপু‌রে চি‌কিৎসারত ফারু‌কও শিগ‌গিরই দে‌শে ফেরার ইঙ্গিত দি‌য়েছিলেন, ত‌বে তি‌নি ক‌বে ফির‌ছেন সেটা জানাননি।

প্রসঙ্গত সেপ্টেম্বর মাসে ফারুক বেশ কয়েক বার অসুস্থ হয়ে পড়েন। দেশে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হলেও চিকিৎসকরা কোনো নির্দিষ্ট তথ্য দিতে ব্যর্থ হোন। পরবর্তিতে সেপ্টেম্বরের ১৩ তারিখ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের এক ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে পাড়ি জমান। সেখানকার চিকৎসকরা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে রোগ নিশ্চিত করেন।

৪৬ দিন চিকিৎসা গ্রহণ করেই তিনি আজ দেশে ফিরছেন। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দোয়া কামনা করছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD