রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

জয়ের মুখে শুনুন ‘কাজলা দিদি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের এক মাত্র ছেলে আব্রাম খান জয়। ঢালিউডের সুপারস্টারদের সন্তানদের নিয়ে তেমন একটা হইচই না দেখা গেলেও জয় এখন অনেক পরিচিত সোশ্যাল মিডিয়াতে।

তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ফ্যান পেইজ রয়েছে। আছে অসংখ্য ফেসবুক আইডিও। ইনস্টাগ্রামেও এই ক্ষুদে তারকার ভক্ত কম নেই।

এমনকি জয়ের খেলা, পড়াশোনাসহ নানা মুহূর্তের ভিডিও ও ছবি প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে থাকেন অপু বিশ্বাস।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি জয়ের একটি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অপু বিশ্বাস। যেখানে ‘কাজলা দিদি’ কবিতাটি পড়ে শোনাতে দেখা যাচ্ছে জয়কে। আবার খেলার পাশাপাশি মায়ের সঙ্গে এক/দুই পড়াও শিখে নিচ্ছে জয়।

ভিডিওটিতে লাইক পড়েছে তিন লাখ ৪ হাজার। শেয়ার করেছে তিন হাজার মানুষ। এতে মন্তব্য করেছে প্রায় ১০ হাজার জন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD