শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :

চীনে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

প্রতিবেশী দেশ চীনে মুক্তি পাচ্ছে পাকিস্তানের সিনেমা। প্রায় ৪০ বছর পর আগামী ১৩ নভেম্বর থেকে চীনা হলগুলোতে ‘পারওয়াজ হ্যায় জুনুন’ নামে একটি সিনেমা দেখানো হবে।

পরিচালক হাসিব হাসানের তৈরি এ সিনেমার প্লট এক পাকিস্তানি বিমান সেনা অফিসারকে নিয়ে। জেএফ-১৭ ফাইটার জেট ওড়ানোর স্বপ্ন দেখেন গল্পের নায়ক।

পাকিস্তান বিমানবাহিনীর জেএফ-১৭ ফাইটার জেট চীনের তৈরি। পাকিস্তানের বক্স অফিসে ইতোমধ্যে রীতিমতো হিট সিনেমাটি।

সূত্র: দ্য ওয়াল

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD