সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যৌনতা দরকার আছে, কিন্তু আমি এক্সারসাইজ করে গ্লো করছি : শ্রীলেখা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

সোশাল মিডিয়ায় বোমা ফাটাতে জুড়ি নেই শ্রীলেখা মিত্রের। নতুন আরেক বোমা ফাটালেন তিনি। যৌনতা ছাড়াই নাকি গ্লো করছেন। এক্সারসাইজ দিয়েই তরতাজা জীবন উপভোগ করছেন। সেক্সে তার কোনোই মন নেই। যোগার পশ্চারের সঙ্গে আন ফিল্টারড ছবি মিশিয়ে পোস্ট করে দাবি অভিনেত্রীর, ‘সেক্সারসাইজ নয় এক্সারসাইজেই গ্লো করছি।’

সেই পোস্ট দেখে বাড়ছে লাইক। সঙ্গে প্রশ্নও ঘুরছে, হঠাৎ কেন ‘সেক্সারসাইজ’, ‘এক্সারসাইজ’ নিয়ে মাথা ঘামাচ্ছেন শ্রীলেখা?

শ্রীলেখা বলেন, ‘আমার ডাক্তারবাবু বলেছিলেন, যৌনতা নিয়ে আমাদের দেশে হাজার ভাবনা। কিন্তু রোজ রোজ যৌনতারও দরকার আছে। শারীরিক মিলন অবসাদ মুছিয়ে হ্যাপি হরমোনের ক্ষরণ বাড়ায়। তাই যৌনতার পর মানুষ অনেকটাই রিল্যাক্স হন।

একই উপকার মেলে নিয়মিত শরীরচর্চা করলেও। আমি চেষ্টা করি নিয়মিত ঘণ্টাখানেক কি দেড়েক যোগাভ্যাসের। তার জন্যই এখনও ঝলমলে, সতেজ আছি। এই কথাটাই বলতে চেয়েছি।’

সেক্সে কোনো আগ্রহ নেই অভিনেত্রীর। তার দাবি, তিনি মানুষের সঙ্গে দূরত্ব বাড়িয়ে কাছে টেনে নিয়েছেন সারমেয় পোষ্যদের। পার্টি করেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বায়না বেড়েছে। চাওয়ার ধরনও বদলেছে। সেই সব চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়া সবার পক্ষে সম্ভব নয়। তিনি বিবাহিত পুরুষের সঙ্গেও প্রেম করবেন না। সব মিলিয়ে ‘সেক্সারসাইজ’ সত্যিই নেই তিনি।

একই সঙ্গে শ্রীলেখা খুশি, স্বজনপোষণ নিয়ে মুখ খোলার জন্য। এতে নাকি অনেকের মুখোশ খুলে গিয়েছে। জানালেন, ‘ভাগ্যিস কথাগুলো বলেছিলাম! অনেক অবাঞ্ছিতরা সরে গিয়েছেন। আমার চারপাশে এখন যাঁরা আছেন তাঁরা সাচ্চা। ফলে, চারপাশে শুধুই পজিটিভ ভাইবস।’

সেই ইতিবাচক মন নিয়েই গোটা নভেম্বর শ্রীলেখা ব্যস্ত থাকবেন ওয়েব সিরিজের শুটিংয়ে। তার পর হাত দেবেন তার প্রাথমিক স্তরের চিত্রনাট্য ঘষামাজা করতে। পূজার আগে গিয়েছিলেন সুন্দরবন। সেখানে ত্রাণ বিলির পাশাপাশি পড়ালেন স্থানীয় ছেলেপুলেদের। ‘খুব ভাল লাগল এই কাজ করে। রিফ্রেশ হলাম। সুযোগ পেলে আবার আসব’- জানাতে ভুললেন না তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD