মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

আজ কাজলের বিয়ে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। শুক্রবার (৩০ অক্টোবর) প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন এই অভিনেত্রী।

করোনা মহামারির কারণে ছোট পরিসরে কাজলের বিয়ের আয়োজন করা হয়েছে। এই অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়ির পাশে একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। শুধুমাত্র পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এতে উপস্থিত থাকবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার এই অভিনেত্রীর মেহেদি ও হলুদ অনুষ্ঠান হয়। আজ বিয়ের পাশাপাশি সংগীত সন্ধ্যারও আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই অনুষ্ঠানের কিছু ছবিও ভাইরাল হয়েছে।

দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকলেও এতদিন তা গোপন রেখেছিলেন কাজল। চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেন এই অভিনেত্রী। বিয়ের পরও অভিনয় চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

কাজলের বর গৌতম কিচলু ক্যাথেড্রাল ও জন কোনন স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। গৌতম কিচলু পেশায় ইন্টেরিয়র ডিজাইনার ও একজন উদ্যাক্তা। তার প্রতিষ্ঠানের নাম ‘ডিসসার্ন লিভিং’।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD