সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন ইসরাইলে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চার বছরের খুদে গাইলো এ আর রহমানের গান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

এখন প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় ভাইরাল হওয়া নানা ছবি ও ভিডিও। এরই ধারবাহিকতায় সম্প্রতি ভাইরাল হয়েছে চার বছর বয়সী এক শিশুর গাওয়া একটি গানের ভিডিও।

আর হবেই বা না কেনো? চার বছর বয়সে ছোট্ট সেই শিশুটি কাভার করেছে ভারতের জনপ্রিয় সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমানের গাওয়া ‘মা তুঝে সালাম’ গানটি।

ভারতের মিজোরামের বাসিন্দা চার বছর বয়সী ওই শিশুর নাম এস্থার নামতে। গত ২৫ অক্টোবর নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন কাভার করা গানটি। এখনও পর্যন্ত সেটি দেখেছে প্রায় তিন লাখ মানুষ।

ভিডিওটির বর্ণনাতে এস্থার লিখেছে, “প্রিয় ভাই ও বোনেরা, আপনি গর্বিত হন যে আপনি একজন ভারতীয়। এটি ভালোবাসা, যত্ন এবং স্নেহের একটি দেশ। এর বিভিন্ন রূপ ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রা সত্যিই সুন্দর… আসুন আমরা বৈচিত্র্য থাকা সত্ত্বেও আমাদের মাতৃভূমির জন্য এক হয়ে দাঁড়াই।”

এস্থারের গাওয়া সেই গানের ভিডিও টুইটারে শেয়ার করে তার প্রশংসা করেছেন মিজোরামের মূখ্যমন্ত্রী জোরামথাংগা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD