শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শাহরুখের জন্মদিনে তার লাকি সংখ্যার পিপিই অনুদান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

৫৫ বছরে পা দিলেন শাহরুখ খান। বলিউডের কিংয়ের জীবনের এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলেছে তার ফ্যান ক্লাবের সদস্যরা।

আজ (২ নভেম্বর) শাহরুখ খানের ৫৫তম জন্মদিন উপলক্ষ্যে তার সবচেয়ে বড় ফ্যান ক্লাব এসআরকে ইউনিভার্সের সদস্যরা পাঁচ হাজার ৫৫৫ পিপিই অনুদান দিয়েছে।

৫৫৫ এই সংখ্যাটিকে সবসময় লাকি মনে করেন শাহরুখ খান। তাই পাঁচ হাজার ৫৫৫ পিপিই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেয় এসআরকে ইউনিভার্স ফ্যান ক্লাব। পিপিই’র সঙ্গে রয়েছে মাস্ক ও স্যানিটাইজারও।

শুধু পিপিই নয়, অসহায় মানুষদের পাশেও দাঁড়িয়েছে এসআরকে ইউনিভার্স ফ্যান ক্লাবের সদস্যরা। যে যার সাধ্য অনুযায়ী আজকের এই দিনটিতে সাহায্য করে যাচ্ছেন তারা।

শাহরুখ খানের সিগনেচার পোজের আদলে একটি কেকও তৈরি করেছে এসআরকে ইউনিভার্স ফ্যান ক্লাব। যেখানে দেখা যাচ্ছে, একটি গ্লোবের উপর নিজের সিগনেচার পোজ দিয়ে দাঁড়ানো শাহরুখ খান। তার মুখে রয়েছে মাস্ক।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD