রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

মা হচ্ছেন অভিনেত্রী তাহসিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

মডেল ও অভিনেত্রী সিফাত-ই তাহসিন মা হচ্ছেন।

২০১৮ সালে কর্পোরেট কর্মকর্তা তানভীর জাভেদের সঙ্গে বিয়ে হয় তার। এখন তারা দুজনই আছেন যুক্তরাষ্ট্রে।

তাহসিন গণমাধ্যমকে বলেন, ‘আমরা ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র এসেছি। তবে সন্তান দেশেই হবে। চিকিৎসকদের মতে, আগামী ডিসেম্বরে আমরা কন্যাসন্তানের বাবা-মা হব।’

জানান, নভেম্বরেই তাদের দেশে ফেরার কথা রয়েছে। এর পর নতুন অতিথিকে বরণ করার প্রস্তুতি নেয়া হবে।

২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পরিচিত পান সিফাত-ই তাহসিন। এর পর নিয়মিত কাজ করেছেন নাটক ও বিজ্ঞাপনচিত্রে। ২০১৮ সালে বিয়ে করেন তানভীর ও তাহসিন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD