শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :

পতৌদি প্রাসাদে খামারের কাজে ব্যস্ত তৈমুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০

কিছুদিন পরই হরর-কমেডি ‘ভূত পুলিশ’ ছবির কাজ শুরু করবেন সাইফ আলি খান। শুটিং শুরুর আগে মা বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সঙ্গে দেখা করতে পতৌদি প্রাসাদে গিয়েছিলেন সাইফ আলি খান।

পতৌদি প্রসাদে গিয়ে শুধু মায়ের সঙ্গে দেখাই নয়, খামারের কাজও করেছিলেন সাইফ আলি খান। যার কয়েকটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলিউডের এই অভিনেতার সঙ্গে তার ছেলে তৈমুর আলি খানকেও মাঠে দুষ্টমি করতে দেখা গেছে।

‘ভূত পুলিশ’ ছবির কাজ ছাড়াও এই মুহূর্তে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে সাইফ আলি খানের হাতে। বর্তমানে বলিউডের এই অভিনেতা ধর্মশালাতে রয়েছেন। সেখানে ছবিটির শুটিংয়ের জন্য মাস দুয়েক থাকবেন তিনি।

মাস দুয়ের আগে ‘বান্টি অউর বাবলি টু’ ছবির কাজ শেষ করেছেন সাইফ আলি খান। এছাড়া তার হাতে রয়েছে ‘আদিপুরুষ’-এর কাজ। এতে একজন ভিলেনের চরিত্রে অভিনয় করবেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD