শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :

নিরব-অপুর এ কি হাল?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

সরকারি অনুদান পাওয়া নতুন এক ছবিতে কাজ করতে যাচ্ছেন চিত্রনায়ক নিরব। ‘ছায়াবৃক্ষ’ নামে এ ছবিতে নিরবের নায়িকা হচ্ছেন অপু বিশ্বাস। পুরনো এই খবরের হালনাগাদ হচ্ছে সম্প্রতি ছবিটির শুটিঙ শুরু হয়েছে চট্টগ্রামে। ক’দিন আগে নিরব ও অপু বিশ্বাস উড়াল দিয়েছেন চট্টগ্রামের উদ্দেশ্যে। এখানের চা বাগানে শুটিঙে নিরব আর অপু যে চেহারায় দেখা গেল তা আপনার ও আমার পরিচিত নয়।

‘ছায়াবৃক্ষ’ ছবির জন্য কোজি ওজন কমিয়েছেন অপু বিশ্বাস। একেক গণমাধ্যমে একেক রকম তথ্য প্রকাশ পেয়েছে। কোথাও বলেছেন ১৫ কেজি কমিয়েছেন, কোথাও ১০ কেজি। যাই হোক সেটা মূখ্য নয়, শনিবার অপু বিশ্বাস ও নিরবের কয়েকটি ছবি। সিনেমার বেশ কয়েকটি স্থির চিত্র প্রকাশ পায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেখানে চা শ্রমিকের চরিত্রে দেখা দেন অপু। চোখে মুখে অভাবের ছাপ স্পষ্ট ছাপ। দেখা যায় একইভাবে চিত্রনায়ক নিরবকে। চেহারায় নেমে এসেছে অভাবি শ্রমিকের অবয়ব।

তানভীর আহমেদের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। এখানে প্রথমবারের মতো অপুর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব হোসেন। এই ছবিটি ২০১৯-২০২০ অর্থ বছরে বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পেয়েছে। চলতি বছরের শুরুর দিকে বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন অপু। যেখানে তাঁকে দেখা গেছে, চা-বাগানে কাঁধে ঝুড়ি নিয়ে চায়ের পাতা তুলছেন অপু। ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। সে সময় অনেকেই জানতে চেয়েছিলেন, নতুন কোন ছবিতে চা-বাগানের কর্মীর চরিত্রে অভিনয় করছেন অপু? এবার সেটা সত্যি হল। চা বাগানের শ্রমিক তুলি চরিত্রে অভিনয় করছেন অপু।

সিনেমাটিতে আরো অভিনয় করছেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু) প্রমুখ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD