প্যাকিং করা ব্যাগের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে দু’দিন আগেই মধুচন্দ্রিমায় যাওয়ার ঘোষণা দিয়েছিলেন কাজল আগারওয়াল ও গৌতম কিচলু। জানা গেছে- এই নব-দম্পতি তাদের মধুচন্দ্রিমার জন্য বেছে নিয়েছেন মালদ্বীপকে।
এরইমধ্যে মধুচন্দ্রিমার বেশ কয়েকটি ছবি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন কাজল আগারওয়াল। যেখানে লাল রঙের স্লিভলেস গাউন পরে স্বামীর সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিতে দেখা গেছে। আবার কোনটিতে একাই ছিলেন তিনি।
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন কাজল আগারওয়াল।
এই মুহূর্তে কাজলের হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ানা টু’তে প্রধান নারী চরিত্রে পাওয়া যাবে তাকে। এছাড়াও ‘সিনামিনা’ নামের একটি ছবিতেও দেখা যাবে তাকে। যেখানে তার সহশিল্পী হিসে থাকবেন দুলকার সালমান ও অদিতি রাও হায়দারি।
লাইটনিউজ