সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সারার ‘নমস্তে পোজ’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

ইন্টারনেট ঘাঁটাঘাটি করলেই খুঁজে পাওয়া যাবে সারা আলি খানের ‘নমস্তে পোজ’-এর অসংখ্য ছবি ও ভিডিও। বলতে গেলে এটি এখন তার সিগনেচার পোজ হয়ে গেছে।

সম্প্রতি নিজের পরবর্তী ছবি ‘কুলি নাম্বার ওয়ান’-এর একটি প্রচারণা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সারা আলি খান। সেখান থেকেই বেরিয়ে আলোকচিত্রীদের সামনে পোজ দিয়ে দাঁড়ান ছবি তোলার জন্য।

যেখানে এক আলোকচিত্রী সারাকে বলেন, “সারা জি আপনার ‘নমস্তে পোজ’ দিন।” যার উত্তরে বলিউডের এই অভিনেত্রী বলেন, “নমস্তে’র কোনো পোজ হয় না।”

১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুলি নাম্বার ওয়ান’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে ব্যস্ত রয়েছেন সারা আলি খান। এতে তার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। এটি পরিচালনা করবেন ডেভিড ধাওয়ান।

গত মে মাসে মুক্তি পাওয়ার কথা ছিলো ছবিটির। কিন্তু করোনাভাইরাসের কারণে সেটি পিছিয়ে যায়। শিগগিরই অ্যামাজন প্রাইমে মুক্তি দেওয়া হবে ছবিটি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD