মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

শ্রাবন্তী কলকাতায়, রোশন পাহাড়ে জঙ্গলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

​তৃতীয় বিয়ে ভাঙছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের! সম্প্রতি এমন খবরেই জোর গুঞ্জন তৈরি শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। তৃতীয় বিয়ে ভাঙার খবর নিয়ে পত্রিকা গুলোর বিনোদন পাতা যতই সরগরম হোক না কেন, এ বিষয়ে মুখে কুলুপ এঁটেই রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিচ্ছেদের খবর নিয়ে কোনও মন্তব্য না করেই আপাতত নিজের শ্যুটিং, জিম নিয়ে ব্যস্ত শ্রাবন্তী।

অভিনেত্রী যখন নিজের কাজ নিয়ে ব্যস্ত, সেই সময় পাহাড়ে, জঙ্গলে একা একাই ঘুরে বেড়াতে দেখা গেল শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিংকে। নিজের সোশ্যাল হ্যান্ডলে সম্প্রতি একটি ছবি শেয়ার করেন রোশন। যেখানে নিজের ছবি শেয়ার করেন অভিনেত্রীর স্বামী।

ছবিতে রোশন কোনও ক্যাপশন না দিলেও, তিনি যে আপাতত একাই থাকছেন, তা বেশ স্পষ্ট হয়ে যায়।

প্রসঙ্গত, তৃতীয় বিয়ের বিচ্ছেদ নিয়ে শ্রাবন্তী কোনও মন্তব্য না করলেও একটি ভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুলতে দেখা যায় রোশন সিংকে। যেখানে তিনি শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ককে ‘অতীত’ বলেই মন্তব্য করেন। জিনিউজ,ইনস্টাগ্রাম

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD