মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের অ্যাম্বাসেডর হলেন ‘দেশি গার্ল’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের নতুন অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হলো ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া।

সোমবার নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। আগামী ১ বছর, অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাস অবধি লন্ডনে কাজ করা কালীন এই পদে নিযুক্ত থাকবেন অভিনেত্রী।

টুইটে প্রিয়াঙ্কা লেখেন, ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল ইতিবাচক পরিবর্তনের জন্য অ্যাম্বাসেডর মনোনীত হয়ে খুবই সম্মানিত বোধ করছি। আগামী যতদিন আমি লন্ডনে থেকে কাজ করবো, ততদিন আমি এই পদ সামলাবো। খুব শিগগিরই আমরা কিছু নতুন উদ্যোগ নিতে চলেছি, আমার এই যাত্রায় আপনাদের সকলকে সঙ্গে চাই।

এই টুইটের সঙ্গেই প্রিয়াঙ্কা ফ্যাশন নিয়ে নিজের মতামত প্রকাশ করে ছোট একটি নোট পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ফ্যাশন আধুনিক সংস্কৃতির হৃদস্পন্দন। ফ্যাশন বিভিন্ন মানুষ এবং সংস্কৃতিকে কাছাকাছি আনার একটি শক্তিশালী মাধ্যম। ফ্যাশন ইন্ডাস্ট্রির এই অসাধারণ ঐক্য এবং সৃষ্টিশীলতাকে উদযাপন করার জন্য মুখিয়ে রয়েছি।

এই নতুন পদে প্রিয়াঙ্কা কী কী দায়িত্ব পেতে চলেছেন? জানা যাচ্ছে, প্রিয়াঙ্কা ফ্যাশনের ক্ষেত্রে কিছু কৌশল গড়ে তুলবেন যা ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন এবং নৈতিকতা বজায় রেখে কাজ করার অভ্যাস তৈরি করবে। এই পদে নিযুক্ত থাকাকালীন প্রিয়াঙ্কা সেখানকার ‘লন্ডন ফ্যাশন উইক’, ‘দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডস’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে সক্রিয় ভূমিকা পালন করবেন।

বরাবর প্রিয়াঙ্কা বিভিন্ন গঠনমূলক কাজের সঙ্গে নিযুক্ত ছিলেন। ২০১৬ সালে তাকে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর হিসাবে মনোনীত করা হয়। এবার ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের সঙ্গে শুরু হবে তার নতুন যাত্রা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD