মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

নানা হচ্ছেন ডিপজল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

আবারও নানা হচ্ছেন অভিনেতা-প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন ডিপজলের একমাত্র মেয়ে ওলিজা মনোয়ার।

গত সোমবার ওলিজার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাবা মনোয়ার হোসেন ডিপজল, স্বামী অর্পণসহ পরিবারের সদস্যরা।

মঙ্গলবার বিকালে গণমাধ্যমকে ডিপজল বলেন, ‘এমন খুশির দিনে আমি সবার কাছে দোয়া চাই। সবাই দোয়া করবেন, আমার নাতি যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। দোয়া করবেন, আমার মেয়ে যেন সুস্থ থাকে।’

নিজের ফেসবুক হ্যান্ডেলে ওলিজা মনোয়ার বেবি শাওয়ারের বেশ কিছু ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন।

ওলিজা মনোয়ার ২০১৮ সালের মাঝামাঝি ব্যবসায়ী অর্পণের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত বছর এ দম্পতির ঘর আলো করে আসে প্রথম পুত্রসন্তান।

ওলিজা মনোয়ার লন্ডনে বিজনেস স্টাডিস নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD