মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা অক্ষয়ের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

এক ইউটিউবারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন অভিনেতা অক্ষয় কুমার।

জানা যাচ্ছে, বিহারের রশিদ সিদ্দিকী নামে এক ইউটিউবার অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে অক্ষয়ের নাম জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি পোস্ট করে গত চার মাসে প্রায় ১৫ লাখ টাকারও বেশি উপার্জন করেছেন।

তার সাবস্ক্রাইবার সংখ্যাও বেড়ে দুই লাখ থেকে এক লাফে তিন লাখে গিয়ে দাঁড়ায়।

পুলিশ এই ইউটিউবারকে মানহানি, উদ্দেশ্যপ্রণোদিত অপমান এবং মিথ্যে খবর ছড়ানোর অভিযোগে গ্রেফতার করেছিল। যদিও আদালত তার আগাম জামিন মঞ্জুর করেছেন।

মুম্বইয়ের এক সংবাদমাধ্যমের খবর, রশিদ সিদ্দিকী মুম্বাই পুলিশ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে এবং অক্ষয় কুমারের বিরুদ্ধে একাধিক পোস্ট করেন। সেই পোস্টগুলো প্রায় লাখের বেশি ভিউ পায়। শিবসেনা দলের আইনজীবী ধর্মেন্দ্র মিশ্র ইতিমধ্যে রশিদের বিরুদ্ধে মামলা করেছেন।

রশিদ ইউটিউবে জানান, অক্ষয় কুমার সুশান্তের মৃত্যু নিয়ে মুম্বাই পুলিশ এবং আদিত্য ঠাকরের সঙ্গে গোপন বৈঠক করেন এবং সুশান্তের প্রেমিকা রিয়াকে কানাডায় পৌঁছে দেয়ারও পরিকল্পনা করেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD