বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :

আজিজুল হাকিম শঙ্কামুক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

বরেণ্য অভিনেতা আজিজুল হাকিম এখন শঙ্কামুক্ত। কথা বলছেন এবং খাবার খাচ্ছেন তিনি। জ্বর-ঠান্ডা বিদায় নিয়েছে, দ্রুতই সুস্থ হয়ে উঠছেন তিনি। বিষয়টি জানান অভিনেতার স্ত্রী নাট্যকার জিনাত হাকিম।

তিনি বলেন, আল্লাহর রহমতে শঙ্কা কেটে গেছে। কেবিনে হাঁটাহাঁটি করতে পারছেন তিনি। খাবারও খেতে পারছেন।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর করোনায় আক্রান্ত অভিনেতা আজিজুল হাকিমের অবস্থার অবনতি ঘটলে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নেয়ার পর তার হার্ট ও ফুসফুসে জটিলতা ধরা পড়লে লাইফ সাপোর্টে রাখা হয় এই অভিনেতাকে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD