মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

কথা রাখছেন প্রভাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাস। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করে রাতারাতি বিশেষ খ্যাতি পেয়েছেন এই অভিনেতা। তার সিনেমার জন্য অধির আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা।

প্রভাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাহো’। সিনেমাটির শুটিংয়ের সময় এই অভিনেতা জানিয়েছিলেন, প্রতি বছর তার অভিনীত একটি সিনেমা মুক্তি পাবে। সেই কথা রাখছেন প্রভাস। আগামী তিন বছর তার তিনটি সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।

এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। আগামী বছর এটি মুক্তি পাবে। এরপর ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমার মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২২ সালের আগস্টে। এছাড়া নাগ অশ্বিন পরিচালিত একটি সিনেমায় অভিনয় করবেন প্রভাস। এতে তার বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতারা।

বর্তমানে ‘রাধে শ্যাম’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত প্রভাস। রাধা কৃষ্ণ কুমার পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এরপর ‘আদিপুরুষ’ সিনেমার শুটিং শুরু করবেন ‘ইয়ং রেবেল’খ্যাত এই অভিনেতা। জানা গেছে, রামায়ণ অবলম্বনে নির্মিত সিনেমাটিতে রাম চরিত্রে দেখা যাবে প্রভাসকে। অন্যদিকে, রাবণের ভূমিকায় পর্দায় হাজির হবেন সাইফ আলী খান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD