মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

নতুন পরিচয়ে জেসিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুকুটধারী মডেল জেসিয়া ইসলাম। প্রতিষ্ঠানটির সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। দেশের বাজারে আসার অপেক্ষায় থাকা ইনফিনিক্স হট ১০ এর ক্যাম্পেইনে দেখা যাবে তাকে।

এরইমধ্যে ইনফিনিক্স মোবাইল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে তার ছবিও প্রকাশ করা হয়েছে। ব্যস্ত সময় কাটানো জনপ্রিয় এই তারকা ক্যাম্পেইনের ফটোশুটের কাজ শেষ করেছেন বলে জানা গেছে।

জেসিয়া ইসলাম বলেন, ‘বিশ্বখ্যাত এবং জনপ্রিয় ব্র্যান্ড ইনফিনিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করায় ইনফিনিক্স বাংলাদেশকে অনেক ধন্যবাদ। অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষরের পর ফটোশুটের কাজ করেছি। সেই ছবিগুলো ক্যাম্পেইনে ব্যবহার হবে। এ ছাড়াও ডিসেম্বরে দেশের বাজারে আসতে যাওয়া ইনফিনিক্স হট ১০ ফোনটিতে থাকবে নানা ধরনের চমক। ক্রেতাবান্ধব হবে বলে মনে করছি।’

জেসিয়া ইসলাম সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’-এর বিজয়ী। ২০১৭ সালের ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেন তিনি। ১৯৯৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD