মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘুষের টাকা দিয়ে আমি পোশাক লাগিয়েছি, ঘুষ খাওয়ার জন্যই একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ আলজেরিয়াকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানি কোম্পানির গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে: এমপি দিপু ভূঁইয়া শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৯ জনের মৃত্যু তুরস্ক থেকে ফল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

করোনায় আক্রান্ত বাপ্পারাজসহ পরিবারের ৬ সদস্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

শীতের শুরুতেই ভয়ঙ্কর হয়ে উঠেছে মহামারী করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা দ্রুত হারে বাড়ছে। দেশের শোবিজেও নতুন করে করোনার থাবা পড়েছে।

কয়েকদিন আগে অভিনেতা আজিজুল হাকিম, চিত্রনায়ক ফারুক, টিভি অভিনেতা অপূর্ব ও জাদুশিল্পী জুয়েল আইচসহ অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন।

এবার জানা গেছে, এই মহামারী হানা দিয়েছে প্রয়াত নায়করাজ রাজ্জাকের পরিবারে। তার দুই ছেলে বাপ্পারাজ, সম্রাটসহ আক্রান্ত হয়েছেন পরিবারের ছয়জন! তবে সুস্থ রয়েছেন রাজ্জাকপত্নী খায়রুন্নেছা লক্ষ্মী।

গত ১৯ নভেম্বর এ দুই চিত্রনায়কের স্ত্রী-সন্তানসহ পুরো পরিবারের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন সম্রাট।

মঙ্গলবার দুপুরে সম্রাট বলেন, ‘আমাদের দুই ভাইয়ের পরিবারের সবারই করোনা পজিটিভ এসেছে। তবে শারীরিকভাবে সবাই ভালো আছি এখনও। চিকিৎসকের পরামর্শ মেনে বাসায়ই চিকিৎসা নিচ্ছি। আম্মা একাই সুস্থ রয়েছেন। সবাই দোয়া করবেন আমাদের জন্য।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD