সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

বাসায় ফিরেছেন অভিনেতা ফারুক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক।

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মঙ্গলবার বাসায় ফেরেন তিনি।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ফারুকের ব্যক্তিগত সহকারী শিপন। তবে ফারুক করোনামুক্ত কিনা, সে তথ্য নিশ্চিত করতে পারেননি শিপন।

ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৬ নভেম্বর। বাবার সংস্পর্শে এসে মেয়ে তাবাসসুম তুলসিও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় আইসোলেশনে আছেন। এর আগে ২৯ অক্টোবর যক্ষ্মা রোগের চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছিলেন অভিনেতা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD