বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

বিয়ের পর প্রথম ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ নেহার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

বিয়ের পর পার হয়ে গেছে এক মাস। বিয়ের এক মাস পেরনোর পরই এবার নতুন করে ভালোবাসার প্রকাশ করলেন নেহা কক্কর। রোহনপ্রীত সিং এবং তাঁর পরিবার যেভাবে তাঁকে ভালোবেসেছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। রোহনপ্রীতের পরিবার থেকে যে তিনি এত ভালোবাসা পাবেন, তা তিনি কল্পনাও করতে পারেননি বলে জানান নেহা কক্কর। বিয়ের এক মাস পর তাই নতুন ভিডিও শেয়ার করলেন নেহা কক্কর।

গত ২৪ অক্টোবর রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা কক্কর। দিল্লির একটি গুরুদ্বারায় বসে বিয়ের আসর। দিল্লিতে বিয়ের পর সেখানে বসে নেহা-রোহনের প্রথম রিসেপশন। দিল্লির পর পাঞ্জাবে বসে তাঁদের রিসেপশনের দ্বিতীয় পর্ব। পরপর দুবার রিসেপশনের পর মুম্বাইতে ফিরে আসেন নেহা কক্কর এবং রোহনপ্রীত সিং। মুম্বাইতে ফেরার পরই দুজন হানিমুনের জন্য উড়ে যান দুবাইতে।

দুবাইয়ের অন্যতম বিলাসবহুল হোটেলে কাটে নেহা-রোহনের হানিমুন। বিয়ের একমাস পর সেখানকারই একটি ভিডিও শেয়ার করে, রোহনের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা উদযাপন করেন নেহা কক্কর।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD