শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :

দীপিকা নয়, ‘তারা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

‘তমাশা’ ছবির ৫ বছর পূর্তি উপলক্ষে টুইটারে নিজের নাম পরিবর্তন করলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

টুইটারে এই অভিনেত্রী ছিলেন দীপিকা নামে। এখন তার নাম ‘তারা’।

‘তমাশা’ ছবির ৫ বছর পূর্তি উপলক্ষে স্মৃতিচারণও করেন এই অভিনেত্রী। তার চরিত্রের নাম ছিল ‘তারা’। ছবিতে বেদের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রণবীর কাপুর। এই ছবিতে রণবীর কাপুরের অভিনয় প্রশংসিত হয়।

অন্যদিকে গল্প বলার অভিনবত্ব, ছবি নির্মাণের কৌশল, গানের ব্যবহার সব মিলিয়ে পরিচালক ইমতিয়াজ আলির ঝুলিও ভরে উঠেছিল প্রশংসায়।

সামাজিক ইস্যু নিয়ে তৈরি সেই ছবিটির পাঁচ বছর বয়স পূর্তি হল শুক্রবার। নিজের টুইটারের নাম বদলের মধ্যে দিয়েই ওই দিনটি পালন করলেন দীপিকা।

শুধু তাই নয়, টুইটারের ছবিটিও বদলে দিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। ‘তমাশা’ ছবির একটি পোস্টার আপলোড করে দিয়েছেন।

ছবিতে দেখা যাচ্ছে, রণবীর কাপুর আর দীপিকা একে অপরের ঘাড়ে হাত দিয়ে রয়েছেন। তাদের হাস্যেজ্বল দেখাচ্ছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD