শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন জুয়েল আইচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন জাদুশিল্পী-উপস্থাপক জুয়েল আইচ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছেন তিনি।

গত ৪ নভেম্বর শরীরের জ্বর অনুভব করেন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় কোভিড-১৯ পরীক্ষা করান। ফলাফল পজিটিভ আসে।

৯ নভেম্বর অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রেখেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে- দীর্ঘদিন ধরেই জুয়েল আইচ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।

জুয়েল আইচের পাশাপাশি তার স্ত্রী বিপাশা আইচ ও মেয়ে খেয়া আইচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তবে তারা দুজনই এরমধ্যে সেরে উঠেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD